মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
"আমি কন্যাশিশু স্বপ্নগড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: পেয়ারা বেগম এর সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেমদাময়ী হাইস্কুল এন্ড কলেজ এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারদিয়া রহমান উম্মে সালমা।
বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো: ইসমাঈল তালুকদার রাহি, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল,চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক ছাত্র সমন্বয়ক তানজিল আহমেদ প্রমূখ। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আলমগীর কবির এর কন্যা আতিয়া কবির। অনুষ্ঠানে সকল কন্যা শিশুকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
আরওপড়ুন..লাখাইয়ে গ্রাহক হয়রানির অভিযোগ: ‘স্যার’ না বলায় বুল্লা জনতা ব্যাংক ম্যানেজারের দুর্ব্যবহারঃ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com