
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:-
হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ গাছের চারা উৎপাদনের দায়ে দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে ১৪ হাজার ২ শতাধিক চারা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার।
অভিযানে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকার দুটি নার্সারি—স্বপন দেবনাথের মালিকানাধীন ‘পরশ হার্টিকালচার’ ও রামু দেবনাথের নার্সারিতে যথাক্রমে ৪ হাজার ৫০০টি আকাশমণি চারা এবং ৯ হাজার আকাশমণি ও ৭০০ ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়।
অভিযানে সহায়তা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ফকির, উপসহকারী কৃষি অফিসার মোহন লাল নন্দী ও তাপস চন্দ্র দেব।
উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, “আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ মাটির পানি এবং রস অতিরিক্ত পরিমাণে শোষণ করে নেয়। ফলে জমির উর্বরতা হ্রাস পায় এবং অন্য ফসল বা গাছ জন্মাতে সমস্যা হয়। পরিবেশ ও কৃষির ক্ষতির কারণে সরকার এসব গাছ নিষিদ্ধ ঘোষণা করেছে।”
উল্লেখ্য, পরিবেশ ও কৃষির ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা।
আরওপড়ুন ....মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দুই ভাইসহ গ্রেপ্তার ৩
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com