মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাধবপুর উপজেলার গিলাতলী জগন্নাথ মন্দিরের পরিচালনা কমিটির পাঁচ সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। ইউএনওর নির্দেশে উপজেলা সমবায় অফিসার মো. ইসমাইল তালুকদার তদন্ত করছেন।
অভিযোগে বলা হয়েছে, দিঘি ইজারা, জমির আয় ও দান-অনুদানের বড় অংশ আত্মসাৎ করা হয়েছে। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অন্তত এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
অভিযুক্তদের দাবি অস্বীকার করে ক্যাশিয়ার সুকুমার সরকার বলেন, সিদ্ধান্তে তার কোনো দায় নেই।
ইউএনও জাহিদ বিন কাসেম জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আগামী ৬ এপ্রিল মন্দির প্রাঙ্গণে সরেজমিন তদন্ত অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
আরওপড়ুন.....দেশে ৩৮৪৯ চাঁদাবাজের তালিকা, ৯০% রাজনৈতিক সংশ্লিষ্টতা; হবিগঞ্জে ৩৪
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com