মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এক যুবকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল থেকে মাছ গুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে।
পুকুরের মালিক সুলেমান হাজারি জানান, এই পুকুরে তার ১১ লাখ টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছিল। তার শক্ররা রাতের আধারে বিষ প্রয়োগ করেছে। রাতে পাহাড়াদাররা কয়েকজন লোককে পুকুরেরন পাড়ে দেখেছে। তারাই হয়ত বিষ প্রয়োগ করেছে। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ গুলো মেরে ফেলায় সে পথে বসার উপক্রম হয়েছে। এই বিষয়ে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরওপড়ুন ....জনগণের আশার আলো সৈয়দ মোহাম্মদ শাহজাহান মাধবপুর উপজেলার চেয়ারম্যান হিসেবে সফল নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুকুরের বিষ প্রয়োগের বিষয় টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেখেছেন। অভিযোগ পেলে তহদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com