মাধবপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধবপুর পৌরসভার পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেছেন পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তার ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর পূজা উদযাপন ফ্রন্ট শাখার সদস্য সচিব রিংকু দেবনাথের সঞ্চালনায় ও বাবু অসিত কুমার নাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক কাউন্সিলর বাবুল হোসেন ও পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সুরঞ্জন পাল।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান। পরে পৌরসভার ১৪টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com