মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি এমএম গউছের শিশুপুত্র নোহান (৪) আর নেই।
রোববার ভোর রাতে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরে বাদ আসর জানাজা শেষে নোহানের মরদেহ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই নোহান মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত ছিল। গত চার বছরে তার মস্তিষ্কে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ গত এক মাস ধরে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নোহান।
নোহানের মৃত্যুতে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরওপড়ুন.... এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান সিলেটবাসী
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com