মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাধবপুর উপজেলার শোয়াবই গ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রবিবার (১ জুন) ভোর ৫টার দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন।
অভিযান সূত্রে জানা যায়, শোয়াবই গ্রামের কথিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিবের বাড়িতে প্রথমে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাকিব পালিয়ে যান। পরে তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির (পিতা: জোনাব আলী) বাড়িতে তল্লাশি চালানো হলে, বাথরুম থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ এবং ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার (এসআই) শাহ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে জব্দ তালিকা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com