
ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সড়ক (বুড্ডা) এলাকায় মাধবপুর থানার এসআই শাহনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক যুবকের নাম মুক্তার হোসেন (২২)। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো মাদক পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুব মোর্শেদ খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেসমিন প্রকল্পের উদ্যোগে পরিবেশ বান্ধব মরিচ চাষের বিষয়ে মাঠ দিবস
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com