প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১:৪৮ পি.এম
মাধবপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

মাধবপুর সংবাদদাতা ::
" উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২৯২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জীবন ফকির, উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইসমাঈল তালুকদার রাহি, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান প্রমূখ।
উল্লেখ্য এবছর বিজ্ঞান মেলা দুই গ্রুপে মোট ১১ টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন