মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউ/পি চেয়ারম্যান আতিকুর রহমানকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।;
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সমন্বয় সভায় যোগদান করতে গেলে পুলিশ তাকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করে। তাকে আটকের সংবাদে মাধবপুর বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে।
আরওপড়ুন ...মাধবপুরে তেলমাছড়ার পাহাড়ে পানি সংকটে বন্যপ্রাণী
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল; মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষমবিরোধী আন্দোলনের সময় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আতিকের নেতৃত্ব ভাংচুর, অগ্নিসংযোগ, মারামারি সহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্বগোপনে ছিলেন।
তিনি আরো বলেন, সোমবার তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com