
মৌলভীবাজার সংবাদদাতা :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর আগে সেখানে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। কর্মসূচিটির ঘোষণা আগেই জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশের সদর সার্কেল কার্যালয় মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।
এ ছাড়া জেলা বিএনপি ও এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
জেলা বিএনপির পক্ষ থেকে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
আরওপড়ুন...... গাইবান্ধায় আওয়ামীলীগ কর্মীকে সার ও কীটনাশক ডিলার নিয়োগে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com