জেলা প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শীতার্ত ও প্রান্তিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা, তালাইমারি এবং শিরোইল রেলস্টেশনসংলগ্ন ফুটপাতে অবস্থানরত অসহায়, দরিদ্র ও ভবঘুরে মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকারী ছাত্রদল নেতা হলেন মো. হাসিবুল হাসান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন সক্রিয় নেতা এবং জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাসিবুল হাসান বলেন, “রাজশাহীতে শীত নামার পর ঘুরতে বের হয়ে রাস্তায় থাকা অনেক অসহায় মানুষকে দেখেছি, যাঁরা খোলা আকাশের নিচে শীতের রাতে কষ্টে রাত কাটাচ্ছেন। তখনই মনে হয়েছিল, কিছু একটা করতে হবে। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব, তা নিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং জিয়া সাইবার ফোর্সের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে বিভিন্ন স্থানে গিয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ছাত্রদলের এই তরুণ নেতৃবৃন্দ।
আরওপড়ুন...“নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে” — সৈয়দ মো. ফয়সল
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com