মো.সাগর আলী, দেওয়ানগঞ্জ, জামালপুর প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চর ভবসুর ঠোটাপাড়া চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করে একটি বাড়ির ১৬ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, মুঞ্জুরুল হক নয়ার বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মুঞ্জুরুল হক নয়া পেশায় একজন ঠিকাদার ।তার কাজ নামেই দুই নাম্বার । তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই কারণ সে এই উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ।এলাকায় ক্ষমতার প্রভাব খাটানোর ফলে তার অত্যাচার ও মামলার ভয়ে এলাকাবাসী সবসময় ভীত থাকে । এখন সে এলাকা ছেড়ে জামালপুর জেলা শহরে পলাতক থাকলে এলাকায় প্রভাব বিস্তার করেই যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ ।
চর ভবসুর ঠোঁটাপাড়া গ্রামের বাসিন্দা আমির আলী সহ তার পরিবারের ১৬ জন সদস্যকে গৃহবন্দী করে রেখেছেন মুঞ্জুরুল হক নয়া মিয়া। ভুক্তভোগী আমির আলীর ভাষ্য, মনজুরুল হক নয়া চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের ক্ষতি করেছে, মহল্লার যাতায়াতের যে রাস্তাটিতে দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে ।
নিরুপায় হয়ে বাড়ির পাশে একটি কলা বাগান দিয়ে চলাচল করলে সেই সড়কটিও নয়ার নির্দেশে বন্ধ করে দেয় তার ভাই ফারুক ও জয়নাল । এখন ঘর থেকে বেড় হওয়ার উপায় নেই । ভুক্তভোগী আমির আলীর ছেলে ওসমান গনি উজ্জ্বল বলেন, আমাদের যাতায়াতের রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছে আমরা কোনভাবেই চলাচল করতে পারছি না।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের চলাচলের রাস্তাটি বের করে দেওয়ার জন্য অনুরোধ করছি । রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়টি লিখিত ভাবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার স্যার কেউ জানানো হয়েছে । আমরা চাই প্রশাসনিক কর্মকর্তারা এসে সরেজমিন বিষয়টি দেখে একটি মানবিক পদক্ষেপ গ্রহণ করুণ । উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান বলেন, একটা অভিযোগ এসেছে; । সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরওপড়ুন ...বগুড়া সদর হাসপাতালে তত্বাবধায়ক ও RMO সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দরা
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com