মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে বুল্লাবাজাস্থ আইএফআইসি ব্যাংকের উপশাখায় মধুমাস উতসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকাল বেলা আইএফআইসি ব্যাংক বুল্লাবাজার উপশাখার আয়োজনে মধুমাস উতসব শাখার কর্মকর্তা লুতফুল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক চুনারুঘাট উপশাখার ইনচার্জ এহসান মাহবুব।
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক সুজন এর লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, বুল্লাবাজার ব্যকস এর সাবেক সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান সোহেল সহ ব্যবসায়ী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন আইএফআইসি ব্যাংকের বুল্লাবাজার উপশাখা দীর্ঘদিন যাবত সুনামের সহিত গ্রাহকদের সেবা দিয়ে আসছে। এ ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি লুতফুল হায়দার বলেন আমরা আমাদের ব্যাংকের এউপশাখার সেবার মান সমুন্নত রেখে গ্রাহকদের প্রত্যাশা পুরনে আমাদের ম্যানেজমেন্ট এর নির্দেশনা বাস্তবায়নে সম্ভব সবকিছু করে যাচ্ছি। আমরা গ্রাহকদের সার্বিক সহযোগিতা পেয়েছি এবং ভবিষ্যতেও পাব এ প্রত্যাশা।
আরওপড়ুন....... ব্রাজিলের পরাজয়ে মাধবপুরে যুবকের আত্মহত্যা
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com