আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি
লাখাইয়ে এক কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার ১ নং ইউনিয়নের শিবপুর গ্রামের মোহাম্মদ সাব মিয়ার ছেলে নুর নবী (২৮)
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার (ওসি) মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় এসআই প্রণয় কুমার সরকার ও এ এসআই মাসুদ রানা এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই স্বজন গ্রামে অভিযান চালিয়ে স্বজন গ্রাম বাঙালপাড়া হাটির তৈয়ব আলীর ঘর থেকে এক কেজি গাঁজা সহ নূর নবী নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানায় গাঁজা ব্যবসায়ী নূর নবী পুলিশ ও স্থানীয় জনগণ দেখে সে দৌড়ে তোয়েব আলীর ঘরে প্রবেশ করে পুলিশ তৈয়েব আলীর ঘর থেকে গাজা সহ থকে গ্রেফতার করে।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,গ্রেফতারকৃত আসামী নুর নবীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী কে হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরওপড়ুন.... মৌলভীবাজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com