আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামের জুনাইদ হত্যা কান্ডের প্রধান আসামীকে লাখাই থানা পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার ৪ জানুয়ারি লাখাই থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক,এর নেতৃত্বে এসআই মোঃ নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জুনাইদ মিয়া হত্যা কান্ডের ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত বামৈ পশ্চিম গ্রামের আবুল খায়ের, মোঃ ওবাদুয়ল মিয়া (২০)কে হবিগঞ্জ র্যাব ৯ শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর সহায়তায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
লাখাই থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক আরো বলেন জুনাইদ মিয়া হত্যা কান্ডের ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com