প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:১৮ পি.এম
লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩

লাখাইয়ে স্থানীয় বুল্লাবাজার এ কলমিশাক নিয়ে বসাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে সৃষ্ট সংঘর্ষে ৩জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ কলমিশাক নিয়ে বসাকে কেন্দ্র করে উপজেলার বুল্লা ইউনিয়ন এর পূর্ব বুল্লা গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র ঝুম্মন মিয়ার সঙ্গে একই গ্রামের জফু মিয়ার পুত্র করিম মিয়ার বাকবিতন্ডায় লিপ্ত হয়ে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে
এবং স্থানীয়দের মধ্যস্ততায় তা মিমাংসা হলেও পরবর্তীতে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর বেলা করিম মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাজারের উল্লেখিত স্থানে অবস্থান রত প্রতিপক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে আবদুল খালেক এর পুত্র আলমগীর মিয়া (৩৫), আহাদ মিয়ার পুত্র আব্দুর রহমান (৩০) ও আবদুল বারিক এর পুত্র আব্দুল আজিজ (৪০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতআলমগীর মিয়া অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশ এর এসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরবর্তীতে আবারও কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে উভয় পক্ষ কে সতর্ক করেন।
এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ এর সাথে আলাপকালে জানান ঘটনাস্থলে অবস্থান করছি এবং বিস্তারিত অবগত হয়েছি।অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন