জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:
লাখাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক রাজিব রায় আচার্য্য,লাখাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন সাদেক প্রমূখ।
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় নিন্মোক্ত স্টল গুলো অংশগ্রহণ করেন বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়,কালাউক উচ্চ বিদ্যালয়,তেঘরিয়া এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়,রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়,লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজ, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসা, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়,মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ,লাখাই অভয়চরণ-রাধাচরণ উচ্চ বিদ্যালয়,কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়,মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় ও ভবানীপুর হাইস্কুল এন্ড কলেজ।
আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলার স্টল গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম সহ অতিথি বৃন্দ।
আরওপড়ুন..... আগামী ৩ দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com