মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর উদ্যোগ এ উপজেলা করাব ইউনিয়ন এর সিংহগ্রাম, মধ্য সিংহগ্রাম ও পূর্ব সিংহগ্রাম সড়কে বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা ও পরিবেশ বান্ধব বনজ,ফলদ ওষধি গাছের চারা রোপন কর্মসূচী শুরু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুর বেলা উপজেলার করাব ইউনিয়ন এর মধ্য সিংহগ্রাম সড়ক এর হযরত শাহবায়েজিদ (রঃ)ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল এর সামনে থেকে এ বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচীর আওতায় ৩টি সড়কে ১ হাজার পরিকল্পনা নিয়ে শুরু হওয়া এ বৃক্ষ রোপণ কর্মসূচীর শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর সভাপতি মহি উদ্দিন আহমেদ রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা) এর হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, পরিবেশবাদী সংগঠন নোঙর এর হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য পারভেজ হাসান।
আলোচনায় অংশ নেন পরিবেশ কর্মী কামরুল হাসান, হযরত শাহবায়েজিদ( রঃ) ইসলামি একাডেমির প্রধান শিক্ষক হাফেজ জুবায়ের আহমেদ, শিক্ষক রুহুল আমীন, উপজেলা যুব ফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার ।
এ বৃক্ষ রোপণ কর্মসূচীতে হযরত শাহবায়েজিদ রঃ ইসলামি একাডেমির শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন ধলাই মিয়া স্মৃতি পর্ষদ পরিবেশ রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা সহ বিভিন্ন প্রজাতির পরিবেশ বান্ধব গাছের চারা রোপন এর মতো মহতী উদ্যোগের উচ্চকিত প্রশাংসা করেন এবং এধরণের উদ্যোগ সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যাওয়ার আহবান জানান। তাঁরা আরোও বলেন শুধু বৃক্ষ রোপণ করলেই হবেনা এর যথাযথ সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য এ কর্মসূচীতে আর্থিকভাবে সহযোগিতা করেন ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর নির্বাহী সদস্য ইতালি প্রবাসী আব্দুর রাকিব।
আরওপড়ুন..... স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com