আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি।।
লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে লাখাই থানার পুলিশ ।
জানা যায় বৃহস্পতিবার ১৩ আগষ্ট বিকালে লাখাই থানার পুলিশ অভিযান চলিয়ে উপজেলার বুল্লা বাজার থেকে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা মো. শাকিল মিয়া (২৩) মো. সাব্বির মিয়া (২০) ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা মো. জয়নাল মিয়া আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০ কেজি গাঁজাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
লাখাই মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরওপড়ুন..... কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com