মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মসজিদটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শিক্ষকদের সম্মিলিত অর্থায়নে মসজিদ নির্মাণের এ উদ্যোগ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
মসজিদটির উদ্বোধন উপলক্ষে উপস্থিত সবাই এ মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদের সার্বিক কল্যাণ কামনা করেন।
আরওপড়ুন....... আগুনে পুড়ে হারিয়েছিলেন শেষ সম্বল দুই গরু, পাশে দাঁড়াল ‘ভয়েস অব কাজিপুর’—বাছুরসহ গাভী পেয়ে মুখে ফুটল হাসি
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com