মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে বিদ্যালয়ের মাঠ, ভবনের আশপাশ ও সংলগ্ন বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন আহসান ঋতু বলেন, ডেঙ্গু প্রতিরোধে একদিনের কর্মসূচি যথেষ্ট নয়। নিয়মিতভাবে বিদ্যালয়, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ (বি.এ., এম.এড.)-এর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
আরওপড়ুন....... পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com