মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিকের বাড়ির ঝোপঝাড়ে নির্বিঘ্নে চলাফেরা করতে দেখা যাচ্ছে বিলুপ্ত প্রজাতির কয়েকটি সরীসৃপ প্রাণী গিরগিটির।জোড়ায় জোড়ায় এদের বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায়।মুহূর্তেই দেহের রং বদলানো ওইসব গিরগিটিদের দেখতে ও ছবি তুলতেও ভিড় জমান অনেকে।
উপজেলা চৌমুহনী ইউপির কমলপুরে সাংবাদিক মুজাহিদ মসির বাড়ির পাশের ঝোপঝাড়ে দেখা মিলছে এমনই দৃশ্য।গিরগিটি অত্যন্ত লাজুক ও ভীরু প্রকৃতির প্রাণী তাই তাদেরকে বিরক্ত করতে দেন না ওই সাংবাদিক।এছাড়া তিনি স্বেচ্ছাসেবক বন্যপ্রাণী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির আহ্বায়ক।যারা বন্যপ্রাণীর অধিকার ও সংরক্ষণ নিয়ে যা কাজ করে।সেজন্য তিনি জীববৈচিত্র্যের প্রতিও অত্যন্ত আন্তরিক।
মুজাহিদ মসি জানান,বেশ কয়েকটি গিরগিটি আমাদের বাড়ির পাশে ঘুরে বেড়ায়।প্রায় সময়ই ঘরের জানালার কাছে চলে আসে।এরা আমাদেরকে নিরাপদ মনে করে।বিলুপ্ত প্রজাতির এই গিরগিটিগুলা প্রকৃতির সূচক।
হবিগঞ্জের বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু জানান,ওইসব গিরগিটি রক্তচোষা প্রজাতির।এসব ক্ষতিকারক নয়। ইংরেজিতে Forest Crested Lizard বা Emma Grays Forest Lizard নামে পরিচিত।
আত্মরক্ষার প্রয়োজনে এরা শরীরের রঙের পরিবর্তন করে বিশেষত লালচে হয়ে ওঠে।সেই কারণে সাধারণ লোকে ভাবে,তারা রক্ত চুষে নিচ্ছে। এ কারণেই তাদের রক্তচোষা নামকরণ। প্রকৃতপক্ষে নিরীহ এই প্রাণীর রক্ত চুষে নেওয়ার কোনো ক্ষমতাই নেই।
অকারণ ভয় পেয়ে লোকে এদের মেরে ফেলে। আমরা তাদের আবাসস্থল বন-বাগান ও ঝোপঝাড় ধ্বংস হওয়ার কারণে দিনে দিনে এশিয়ায় এই প্রজাতিটির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com