সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সসহ ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ পাকা সড়কে রওশন কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে শিমুলঘর (পোঃ ছাতিয়ান), মাধবপুর, হবিগঞ্জ জেলার বাসিন্দা হেবজু মিয়ার ছেলে সজীব মিয়াকে (২৩) কে গ্রেফতার করা হয়।
তার ডান হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর এসআই (নি.) মোঃ সিকান্দর আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com