মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি—এই দেশ সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শারদীয় দুর্গোৎসব আরও জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে।”
বুধবার (অষ্টমী পূজা) তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান, মাধবপুর পৌরসভা এলাকা, বিভিন্ন ইউনিয়নের চা বাগানসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বক্তৃতায় সৈয়দ মোহাম্মদ ফয়সল আরও বলেন, “বিএনপি সর্বদা মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন, আর আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময়ই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার রক্ষায় কাজ করছেন। আমরা চাই—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেমিশে শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক।”
তিনি আরও বলেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, পূজা-পার্বণকে সুন্দরভাবে আয়োজন করা এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করা বিএনপির দায়িত্ব ও অঙ্গীকার।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং চা শ্রমিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দকে স্বাগত জানান স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক ও চা বাগানের শ্রমিক-নেতারা।
আরওপড়ুন...খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যকারী প্রকৌশলী রেজাউন নবী’র বিরুদ্ধে অভিযোগের পাহাড়
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com