1. salmankoeas@gmail.com : admin :
ডা'কাতি মাম'লার আসা'মিদের প্রকাশ্য হু'মকির অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

ডা’কাতি মাম’লার আসা’মিদের প্রকাশ্য হু’মকির অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি-ধমকির অভিযোগ এনে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে মাধবপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মো. নানু মিয়া বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলায় বানেশ্বর গ্রামের সেন্টু মিয়া, রকিব মিয়া, ফারুক মিয়া, মিয়া হোসেন ও দিলু মিয়াসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, মামলাটি দায়েরের পর থেকে আসামিরা বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। পাশাপাশি প্রকাশ্যে হুমকি-ধমকি দিয়ে তাদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা জানান, আসামিদের অব্যাহত হুমকির কারণে তারা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও কোন ধরনের সহযোগিতা পাচ্ছেন না। এ অবস্থায় তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রকাশ্য হুমকির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা আসামিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরওপড়ুন…….মাধবপুরে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে অপদস্থ, মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!