
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” — এই প্রতিপাদ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ৯টায় দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শামছুজ্জামান আসিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মো. ইয়েন উদ্দিন ফকির, সোলায়মান আলী, মো. শফিক কামাল, মো. মেহেদী জামান, ফজলুল করিম মামুন, মো. রিয়াদুর রহমান, সার্ভেয়ার মো. শফিকুল ইসলাম, সৌরভ মাহমুদ, মো. এনামুল হক, সহকারী মিউ, জাহিদ হাসান (নাজির কাম ক্যাশিয়ার), জিয়া শাহ সুলতান (সার্টিফিকেট সহকারী), মনোয়ার হোসেন (মুদ্রাক্ষরিক), মো. আমির হামজা (কম্পিউটার অপারেটর)সহ ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরওপড়ুন ....সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছাতে মৌলভীবাজারে ভূমি মেলার আয়োজন
উদ্বোধনী দিনের কর্মসূচির অংশ হিসেবে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। এরপর বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই মেলা আগামী ২৭ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত সকল তথ্য ও সেবা প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com