1. salmankoeas@gmail.com : admin :
সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছাতে মৌলভীবাজারে ভূমি মেলার আয়োজন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছাতে মৌলভীবাজারে ভূমি মেলার আয়োজন

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৪৪ Time View

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’—এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। ২৫, ২৬ ও ২৭ মে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। দেশের জনগণের জন্য সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার সূচনা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,
“ভূমি সংক্রান্ত সেবাগুলো এখন অনেক আধুনিক ও ডিজিটালাইজড করা হয়েছে। মানুষ যেন ঘরে বসেই এসব সেবা নিতে পারে, সে জন্য আমরা সচেতনতা বাড়াতে চাই। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ তাদের জমির খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর, ভূমি সীমানা নির্ধারণসহ নানা সেবা সম্পর্কে জানতে এবং তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবে।”

আরওপড়ুন ….২৪ ঘণ্টার মধ্যে কৃষক হত্যা মামলার রহস্য উদঘাটন, মাধবপুর থানার পুলিশের সাফল্য: গ্রেফতার ২

মেলায় সরাসরি ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও নামজারি সংক্রান্ত তথ্য প্রদান, অভিযোগ গ্রহণ, অনলাইন ভূমি সেবা সংক্রান্ত সহায়তা, ই-নামজারি সেবা প্রভৃতি প্রদান করা হচ্ছে। এছাড়াও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ, অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন এবং বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।

মেলার দ্বিতীয় পর্বে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। আলোচনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহীনা আক্তার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সেবা গ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর আধুনিক সেবার বিকল্প নেই। জনগণের সরাসরি অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

ভূমি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সেবা গ্রহীতারা এতে অংশ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করছেন।

এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি বিষয়ক বিভিন্ন জটিলতা ও বিভ্রান্তি থেকে মুক্তি পেয়ে দ্রুত, নির্ভুল ও নিরবচ্ছিন্ন সেবা পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!