1. salmankoeas@gmail.com : admin :
মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল

মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View
মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন

তানসেন আলি মন্টু নন্দীগ্রাম সংবাদদাতা

ফ্যামিলি কার্ড কর্মসূচির তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য স্বজনপ্রীতি, কোনো রাজনৈতিক প্রভাব ও অসদুপায় অবলম্বনের সুযোগ নেই বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের নির্বাচিত তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে সরেজমিনে প্রতিটি বাড়িতে যাবেন। নারীর ক্ষমতায়ন, স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সাধারণ জনগণকে কোনো সরকারি দপ্তর বা ব্যক্তির পেছনে ঘুরতে হবে না। প্রতারণার বিষয়ে সতর্ক থাকবেন, কেউ অর্থ দাবি করলে উপজেলা প্রশাসনকে জানাবেন।

মঙ্গলবার সকালে নন্দীগ্রামে তথ্য সংগ্রহকারীর মধ্যে ট্যাব বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর এলাকায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জরিপ কার্যক্রম শুরু করে তথ্য সংগ্রহকারীরা। মাঠপর্যায়ে নজরদারি করছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। দিকনির্দেশনা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। তদারকি করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, থানার ওসি তারিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, বুড়ইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান, বিএনপি নেতা আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, মশিউর রহমান, আব্দুর রহিম, যুবদল নেতা মেহেদী হাসান শাহীন, গোলাপ আকন্দ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!