
মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মসজিদটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শিক্ষকদের সম্মিলিত অর্থায়নে মসজিদ নির্মাণের এ উদ্যোগ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
মসজিদটির উদ্বোধন উপলক্ষে উপস্থিত সবাই এ মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদের সার্বিক কল্যাণ কামনা করেন।