
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিমুলঘর গ্রামের তিনটি পূজামণ্ডপে মোট ৯ হাজার টাকা নগদ অনুদান দিয়েছেন মেম্বার পদপ্রার্থী ও সাংবাদিক এম এ কাদের।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ অনুদান দেন। অনুদানপ্রাপ্ত পূজামণ্ডপগুলো হলো—হরিমোহন সরকারের বাড়ির পূজামণ্ডপ, মনিন্ড ভৌমিকের বাড়ির পূজামণ্ডপ এবং প্রদীপ চন্দ্র বিশ্বাসের বাড়ির পূজামণ্ডপ।
পরিদর্শনকালে সাংবাদিক এম এ কাদের পূজা উদ্যাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় সাংবাদিক এম এ কাদের বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। এলাকার সব ধর্মের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সামর্থ্য অনুযায়ী পূজামণ্ডপগুলোতে অনুদান দিয়েছি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করব।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মো. সোয়াই মিয়া মোল্লা, শাহ মো. শাহীন মিয়া, মো. হিরন মিয়া মোল্লা, মো. ফালু মিয়া, মো. ছোট্টু মিয়া মোল্লা, মো. ইদ্রিস মিয়া, মো. হুমায়ূন কবির মোল্লা, মো. সাজিদ মিয়া, মো. খোকন মিয়া, মো. ছায়দুল মিয়া, মো. জুনাইদ মিয়া মোল্লা, মো. রনি মিয়া মোল্লা, মো. মুজাহিদ মোল্লা, মো. আজিজুল মিয়া মোল্লা, মো. আউয়াল মিয়া, মো. রজব আলী, মো. জিলানী মিয়া মোল্লা, মো. নজরুল মিয়া মোল্লা, মো. মোজাম্মিল মিয়া মোল্লা ও শেখ মো. সুলতানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকেরা।
আরওপড়ুন…… নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব