1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিমুলঘরের তিন পূজামণ্ডপে সাংবাদিক এম এ কাদেরের অনুদান নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন

নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

মোঃবাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
​সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনের আনন্দঘন উৎসব। দেশের বিভিন্ন জেলাতেও প্রতিমা বিসর্জন কার্যক্রম অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

​বিশেষ করে নীলফামারী জেলায় এবার উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নীলফামারী জেলার ছয়টি উপজেলায় এবার ৮৬৮টি মন্ডপে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালিত হয়েছে।

​নীলফামারী জেলার কেন্দ্রীয় কালী মন্দিরে বিজয়া দশমীর সকালে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা শেষে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এরপর বিসর্জনের দিন বিকেলের দিকে নীলফামারী শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ভক্ত ও পুণ্যার্থীদের উপচেপড়া মিলনমেলা বসে।

প্রতিমা বিসর্জন ও সামগ্রিক পূজা উৎসব নির্বিঘ্ন করতে নীলফামারী জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ও নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জেলার প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। পাশাপাশি এসআরবি (SRB)-সহ অন্যান্য বিশেষ বাহিনীও বিশেষ নজরদারি বজায় রাখে।

​পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। সকলের সম্মিলিত সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে নীলফামারীতে প্রতিমা বিসর্জন ও দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি ও জনসচেতনতার কারণে নীলফামারীর প্রতিটি পয়েন্টে ভক্তরা নারী, শিশু ও পরিবারসহ উৎসবমুখর পরিবেশে দেবী প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে পেরেছেন।

আরওপড়ুন…… মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!