
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পাঁচটি গরুসহ একটি ট্রাক ছিনতাই ঘটনার পর অভিযান চালিয়ে ট্রাকটি ও তিনটি গরু উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে সোমবার ভোর রাতে ছিনতাই হওয়া গরু ও ট্রাক উদ্ধার করা হয়।
ট্রাকটিতে জিপিএস (GPS) ডিভাইস লাগানো থাকায় সেটির অবস্থান শনাক্ত করতে সুবিধা হয় বলে পুলিশ জানিয়েছে। হাফেজ মোবারক জানান গত ১৮ অক্টোবর শনিবার রাত ১টার দিকে বানেশ্বর সড়ক থেকে পাঁচটি গরুসহ ট্রাকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা, এসআই রাকিবসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান শুরু করে।ব্রাহ্মণবাড়িয়ার কুটি চৌমুহনী এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ছাড়া রাতভর ভাদুঘর, বিয়াল্লিশর, উচালিয়াপাড়া ও পৌনিয়াউক এলাকায় অভিযান চালিয়ে তিনটি গরু উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা জানান
এঘটনায় গরুর মালিক একজন খামারি তিনি মামলা করতে আগ্রহী নন।