
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ছাতিয়াইন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চার ব্যবসায়ীকে পৃথকভাবে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন—ছাতিয়াইন গ্রামের হাজী আব্দুর বউফের ছেলে বাচ্ছু মিয়া, ২ হাজার টাকা; একই গ্রামের সলিমুল্লাহর ছেলে ইদ্রিস মিয়া, ৫ হাজার টাকা; পিয়াইম গ্রামের আব্দুল নুরের ছেলে আব্দুল্লাহ, ৫ হাজার টাকা এবং ছাতিয়াইন গ্রামের অমূল্য পালের ছেলে মরণ পাল, ২ হাজার টাকা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরওপড়ুন…. মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজারসহ সরঞ্জাম