1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই যৌথ অভিযানের বিকল্প নেই! চাঁদাবাজি-দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান “লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুরুতে বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানা পুলিশ এর চলমান কার্যক্রমের বিশদবিবরন তুলে আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ।

এতে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডক্টর এম আক্তার আহাদ চৌধুরী স্বপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, তাজুল ইসলাম মোল্লা, লাখাই ইউনিয়ন এর চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন,বামৈ ইউনিয়ন এর চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী সামছুল আরেফিন। লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের এর সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন মাদক ও চুরি রোধে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তবুও এর লাগাম টানা সম্ভব হয়ে উঠছে না।এমনতর অবস্থায় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে প্রতিটি ওর্য়াডে কমিটি গঠন করে মাদক ও চুরি রোধে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।

স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায় যানজট নিরসনে ও গনউপদ্রপ রোধে সড়কের এ অংশে আন্ডার পাস নির্মান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উপজেলার বুল্লাবাজার,কালাউক বাজার,বামৈবাজার,মোড়াকরি বাজার এলাকায় সড়কে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা ও যাত্রী উঠানামা করার নামে গনউপদ্রপ সৃষ্টি কারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, লাখাই উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া নদী বরাকের গতিপথ পরিবর্তন করে লাখাই অংশে নদীসৃজন করার প্রচেষ্টা বন্ধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুবা শুষ্ক মৌসুমে এ নদীর গতিপথ পরিবর্তন এর অপচেষ্টার বিষয়ে লাখাই উপজেলা ও অষ্টগ্রাম উপজেলার লোকজন এর মধ্যে সংঘর্ষেরঘটনা ঘটতে পারে।

এছাড়াও সে সকল এলাকা হয়ে মাদকদ্রব্য লাখাইয়ে প্রবেশ করে সে গুলো চিন্হিত করে তা বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে।
বুল্লা বাজারের চুরি রোধে পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি নৈশকালীন পাহারা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সভার সভাপতি ইউএনও তারেক হাসান তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করাব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন সড়কের শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে সড়কে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা রোধে ও ফিটনেস বিহীন যানচলাচল বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শান্তির আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

আরওপড়ুন….. মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!