
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষ ব্যবহার এবং পেশাদারিত্বের মাধ্যমে নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল উদ্ধার করেছে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ২০২৬ তারিখে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের হাতে এসব ডিভাইস তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহসিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব এ. বি. এম. ফয়জুল ইসলাম এবং এএসপি (প্রবি) জনাব মো. মাহমুদ খান।
পুলিশ জানায়, সাধারণ ডায়েরি (জিডি)-র সূত্র ধরে আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধান চালিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের এই জনবান্ধব ভূমিকার প্রশংসা করেন।
জনসাধারণের সেবায় সর্বদা তৎপর নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের হটলাইন নম্বর ০১৩২০-১৩৬২৯০-এ যোগাযোগ করে যেকোনো হারানো বা চুরি যাওয়া ডিভাইস সংক্রান্ত সহায়তা নেওয়া যাবে
আরওপড়ুন….. রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল