1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি

কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View
কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিদর্শনকালে তিনি ইউনিয়ন দুটির ভূমি অফিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন। রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। পরে অসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ করেন।
এদিন চরগিরিশ এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।
কাজিপুর উপজেলা প্রশাসন ও মনসুরনগর এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা ও প্রতিরোধ, মাদকাসক্তি এবং ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন….. ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!