1. salmankoeas@gmail.com : admin :
ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি

ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View
ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ গোলাম রব্বানী প্রধান। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

​গত ১ অক্টোবর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট এই অ্যাডহক কমিটি অনুমোদন করে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে গোলাম রব্বানী প্রধানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—শিক্ষক প্রতিনিধি নূরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়।

​বোর্ডের নীতিমালা অনুযায়ী, নবগঠিত এই অ্যাডহক কমিটির মেয়াদ কার্যকর হবে প্রথম সভার তারিখ থেকে ছয় মাস। নির্ধারিত এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা বোর্ডে অনুমোদন করাতে হবে। এছাড়া এই কমিটি কোনো ধরনের শিক্ষক বা কর্মচারী নিয়োগের কার্যক্রমে অংশ নিতে পারবে না।

আরওপড়ুন…… নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!