
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রাম হাটকড়ই ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, কলেজের নবনির্মিত গেট উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ মোত্তাহারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দীন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদি হাসান শাহীন, ১নং যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মুনছুর হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, মোঃ মাহবুবুল আলম
অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নবীন বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে কলেজের গেট উদ্বোধন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আরওপড়ুন…… পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ