1. salmankoeas@gmail.com : admin :
মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা হাটকড়ই ডিগ্রি কলেজে নবীন বরণ, গেট উদ্বোধন ও বৃক্ষরোপণ শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজিপুরে সোনামুখীতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত, মশক নিধনে প্রশাসনের অভিযান ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​ ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক

মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View
মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
“মাদককে রুখবো, সুন্দর জীবন গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে হাজারো শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হলো মাদকবিরোধী দৃঢ় শপথ।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণিল মাদকবিরোধী শপথ গ্রহণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাদককে আজীবনের মতো বয়কট করার শপথ নেয়।
​শপথবাক্য পাঠকালে শিক্ষার্থীরা উচ্চারণ করেন—তারা নিজেরাও মাদক গ্রহণ করবেন না, অন্য কাউকেও মাদক সেবনে উৎসাহিত করবেন না এবং মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। শিক্ষার্থীদের এই সমবেত মাদকবিরোধী স্লোগানে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ও প্রকম্পিত হয়ে ওঠে।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর অর্পন কুমার ভট্টাচার্য। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
​আরওপড়ুন….. শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!