1. salmankoeas@gmail.com : admin :
শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা হাটকড়ই ডিগ্রি কলেজে নবীন বরণ, গেট উদ্বোধন ও বৃক্ষরোপণ শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজিপুরে সোনামুখীতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত, মশক নিধনে প্রশাসনের অভিযান ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​ ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক

শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে বিদ্যালয়ের মাঠ, ভবনের আশপাশ ও সংলগ্ন বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন আহসান ঋতু বলেন, ডেঙ্গু প্রতিরোধে একদিনের কর্মসূচি যথেষ্ট নয়। নিয়মিতভাবে বিদ্যালয়, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ (বি.এ., এম.এড.)-এর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আরওপড়ুন……. পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!