
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপান্তরে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি।
সোমবার (৫ অক্টোবর) সকালে ডিমলা উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার। প্রভাষক জাহাঙ্গীর আলম সেলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী ও অধ্যক্ষ মনোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমান ও সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের ডিমলা শাখার আহ্বায়ক আমিনুর রহমান দুলালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তাদের বক্তব্য:
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমেই কেবল মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব। তাই শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আরওপড়ুন…. ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে মাধবপুরে বাংলা কিউ আর বাস্তবায়নে মতবিনিময় সভা মঙ্গলবার।