মো.সাগর আলী ,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এক বিশাল কর্মী গণসমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং অটো রিক্সা বিতরণ করা হয়।
২৭ আগস্ট বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ১৪টি আহত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা চেক এবং একটি গুরুতর আহত পরিবারের মাঝে অটো রিক্সা তুলে দেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব , অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ ,আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা ‘ সাবেক সফল সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি,এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
কর্মী গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক , অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।
‘''আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে , অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম।
'‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি’র যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন,‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম'' বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু,
জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জের স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com