1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সকালে পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

মাধবপুরে সকালে পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৯০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে একই সকালে পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয় এবং ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান এক মসজিদের ইমাম।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার একটি বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মোশারফ পূর্ব মাধবপুর গ্রামের স আলীর ছেলে এবং বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মাধবপুর থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অন্যদিকে, একই সময় উপজেলার শিবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী মনির মোল্লা (৪০) নিহত হন। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে এবং স্থানীয় সুন্দরপুর জামে মসজিদের ইমাম ছিলেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন এবং পরে দাফন সম্পন্ন হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মানবিক কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরওপড়ুন..মাধবপুরে গাঁজাসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!