মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে আজ শনিবার সকাল ছয়টার দিক ফরিদপুর কোমরপুর নামক স্থানে মাগুরা ফরিদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক রোগী (৪০) গুরুতর আহত হলে কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে তাকে ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।
পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা প্রদান করে। এরপর সকাল ৭:৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে কানাইপুর হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরওপড়ুন .....ফরিদপুরে স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত ও পুনঃনিয়োগের দাবি পরীক্ষার্থীর
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com