1. salmankoeas@gmail.com : admin :
ফরিদপুরে স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত ও পুনঃনিয়োগের দাবি পরীক্ষার্থীর - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

ফরিদপুরে স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত ও পুনঃনিয়োগের দাবি পরীক্ষার্থীর

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫০৬ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন এক পরীক্ষার্থী।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিয়োগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই পরীক্ষার্থী। অভিযোগকারীর নাম: শিল্পী খাতুন, পিতা মোঃ আজগর আলী শেখ, মাতা মনোয়ারা বেগম, গ্রাম ছোন্দাহ, ডাকঘর বাগাট, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর। তিনি জানান, গত ২৩ মে ২০২৫ তারিখে সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই এবং ২৭ মে ২০২৫ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি।

রোল নাম্বার ২৪৪৫১৪০৬৩৮২। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল সাবেক ১ নাম্বার ওয়ার্ড থেকে কর্মী নিয়োগ করা হবে কিন্তু ভুলবশত মৌখিক পরীক্ষায় সাবেক ৩ নাম্বার ওয়ার্ডের প্রার্থীকে বাছাই করা হয়েছে। আমার জানামতে সাবেক ১ নাম্বার ওয়ার্ড থেকে শুধু আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি।

আরওপড়ুন…..মধুখালীতে মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির স্মারকলিপি প্রদান

এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবেদনে তিনি স্বচ্ছ তদন্ত করে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম উদঘাটন এবং সঠিক প্রক্রিয়ায় পুনঃনিয়োগের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!