দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে উপশাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৬টায় উপজেলার উপশাখার উদ্যোগে “দাওয়াত এবং প্রশিক্ষণ মজবুত হবে, সংগঠন জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মো. সাজিদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং প্রকাশনা সম্পাদক মো. তানভীর হোসেন।
এছাড়া ফুলবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরওপড়ুন..একাধিক মামলার আসামি ও আন্তঃজেলা গরু চোরচক্রের সক্রিয় সদস্য আটক
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com