1. salmankoeas@gmail.com : admin :
একাধিক মামলার আসামি ও আন্তঃজেলা গরু চোরচক্রের সক্রিয় সদস্য আটক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

একাধিক মামলার আসামি ও আন্তঃজেলা গরু চোরচক্রের সক্রিয় সদস্য আটক

এনামুল হক আলম জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৭৮ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম মূলহোতা ও একাধিক মামলার আসামি মোঃ আব্দুল মুকিত @ কিবরিয়া @ হান্নান (৩১) কে গ্রেফতার করা হয়েছে।

তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ০৬ নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।

গত ২২ জুলাই ২০২৫ তারিখ রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মোঃ আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও পিকআপ ফেলে পালিয়ে যায়।

“পুলিশ পিকআপ গাড়িসহ ৪ টি চোরাই গরু উদ্ধার করে।“ এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। “

এই চোর চক্রকে গ্রেফতারের উদ্দেশ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের সার্বিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে।

বুধবার দিবাগত রাতে (১৪ আগস্ট) শ্রীমঙ্গল থানাধীন রামনগর এলাকার নিজ বাড়ি থেকে আসামি মুকিতকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক বলেন, ‘গরু চুরির ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ০৬টি মামলা রয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

আরওপড়ুন …মাধবপুরে কৃষকদের সময় ও শ্রম সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতি বিতরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!