1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে কৃষকদের সময় ও শ্রম সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতি বিতরণ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩

মাধবপুরে কৃষকদের সময় ও শ্রম সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতি বিতরণ

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭১২ Time View

নিজেস্ব প্রতিবেদক :
স্বল খরচ ও শ্রম সাশ্রয়ী অধিক উৎপাদনের লক্ষে হবিগঞ্জের মাধবপুরে জরুরি বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির, সহকারী কৃষি কর্মকর্তা সাহিজুল হক সোহেল সহ উপকারভোগি কৃষকরা।
কৃষি কর্মকর্তারা জানান, যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং স্বল্প সময়ে অধিক ফলন ঘরে তোলা সম্ভব হবে। এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে, পাশাপাশি আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে উৎসাহিত হবে কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, সরকারের এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে শুধু চাষাবাদের গতি বাড়বে না, বরং কৃষির মানও উন্নত হবে। অনেক কৃষক ইতোমধ্যেই এসব যন্ত্রপাতি দিয়ে মাঠে কাজ করে অনেক সফলতা পেয়েছেন।

মাধবপুর উপজেলা নিঁর্বাহী অফিসার জাহিদ বিন কাশেম জানান,কৃষিই বাংলাদেশের প্রধান অর্থনীতি। কিন্তু আমাদের দেশে নানা কারনে কৃষি জমি কমে যাচ্ছে।দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও কৃষকদের কোন বিকল্প নেই।তাই এখন থেকে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।এতে এখন কৃষিতে নতুন বিপ্লব শুরু হয়েছে।

আরওপড়ুন…মাধবপুরে দু গোষ্টির সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!