
✍️ এনামুল হক আলম, জেলা প্রতিনিধি |
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তিনটি সীমান্তপথে বাংলাদেশি ১৫৩ জন নাগরিককে পুশইন করেছে। রোববার (২৫ মে) ভোরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লাতু ও পাল্লার তল সীমান্ত এবং সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নোয়াগাঁও সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
বিস্তারিত:
লাতু সীমান্ত দিয়ে ফিরেছেন: ৭৯ জন
পাল্লার তল সীমান্ত দিয়ে: ৪২ জন
নোয়াগাঁও সীমান্ত (বিয়ানীবাজার) দিয়ে: ৩২ জন
এদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পেরোনোর পর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) তাদের একটি বিদ্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। দুপুরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরওপড়ুন ...সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছাতে মৌলভীবাজারে ভূমি মেলার আয়োজন
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া অধিকাংশ ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম জেলায়। তবে কীভাবে তারা ভারতে গিয়েছিল এবং কতদিন অবস্থান করেছিল, তা তদন্তাধীন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com